ক্রিকেট এক্সট্রা

জিটিভিতে গত ৯ অক্টোবর থেকে সরসরি সস্প্রচারিত হচ্ছে ‘সাহারা কাপ ২০১৩ বাংলাদেশ নিউজিল্যান্ড হোম সিরিজ’। প্রতিটি ম্যাচের শুরুতে, মধ্য বিরতিতে এবং শেষে প্রচার করা হচ্ছে বিশেষ ক্রিকেট টক শো ‘সাহারা কাপ ক্রিকেট এক্সট্রা’। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জেসির উপস্থাপনায় প্রতিদিনের এই অনুষ্ঠানে ক্রিকেট তারকারা অংশ নিয়ে পর্যালোচনা করছেন খেলার বিভিন্ন দিক নিয়ে।