নানা পণ্যের
ফেরি করে ওরা
৯ জন
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৩, ২১:১৫
হরেক রকম মালামাল বিক্রি করে ওদের জীবিকা নির্বাহ করতে হয়। তারা ৯জনের একটি গ্রুপ প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু করে বেলা ৫টা পর্যন্ত বাইসাইকেলে হরেক রকমের মালামাল সাজিয়ে মধুখালী উপজেলার বিভিন্ন গ্রামের গাওয়াল করে প্রায় ৪০ কিলোমিটার এলাকা ঘুরে এগুলো বিক্রি করে। এদের মধ্যে মো. জিয়াউর রহমান (২৫), মুজিবুর রহমান (২৫), শামিম (২৫), নজরুল ইসলাম (৩৮), মুছা মিয়া (৩২), সাজদার রহমান (৩০), রুবেল (২৪), তজিত (৩০) এবং ঝন্টু (২৯) এদের বাড়ি নাটোর জেলার লালপুর থানার জয়রামপুর ও জয়কলপুর গ্রামে। গ্রামের শিশুদের ও মেয়েদের কানের দুল, খেলনা, টিপ, ফিতা, চুড়ি, বয়লা, মেয়েদের চুল কেনা বেচা এর সাথে সংসারের প্লাস্টিকের সাবানদানি, সিলভারের রান্নার ছোট জিনিসপত্র বিক্রি করেন। মালের দামও ২ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত। প্রতিদিন প্রত্যেকে ১০০ টাকা থেকে ২০০ টাকা আয় করে তা দিয়ে বাসা ভাড়া আর গ্রামের বাড়িতে পরিবারের জন্য খরচ পাঠানো হয়। বাইসাইকেলে হরেক রকমে মাল দেখলে মহিলা, শিশু ও ছোট ছেলেমেয়েরা এগিয়ে আসে এবং ক্রয় করে।