চূড়ান্ত পর্বে ‘জাগো কথাবাজ’

বিনোদন রিপোর্ট

 

বাংলাদেশের সবচেয়ে বড় আরজে হান্ট প্রতিযোগিতা ‘জাগো কথাবাজ’ সিজন ২-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়ে গেল। এবারের কথাবাজ হয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্রী মাইশা নুসরাত জাহান। প্রথম রানারআপ হয়েছেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র আলী আবরার আওসাফ ও দ্বিতীয় রানারআপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শেষ বর্ষের ছাত্রী তানিয়া জাবের। এই তিন বিজয়ী যথাক্রমে ১ বছর, ৬ মাস ও ৩ মাসের চুক্তিতে কাজ করবেন জাগো এফএম ৯৪.৪-এর সঙ্গে। সম্প্রতি রাজধানীর উত্তর বাড্ডায় অবস্থিত ফুজি ট্রেড সেন্টারে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেছে নেওয়া হয় চূড়ান্ত বিজয়ী ও দুই রানারআপকে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগো এফএম-এর স্টেশন হেড উদয় চৌধুরী, হেড অব মার্কেটিং রনি শাহ, ব্র্যান্ড ম্যানেজার শাহরিয়ার খান এবং ইভেন্টের টাইটেল স্পন্সর সুপারস্টার ফ্যানের পক্ষ থেকে ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং আরিফুল হক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই আয়োজনে ফুড অ্যান্ড বেভারেজ পার্টনার হিসেবে ছিল কফি হাউজ, প্রাণ ললিপপ, প্রাণ ফ্রুটো, প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, ওয়ান্ডার কেক ও ঝটপট। অ্যাওয়ার্ড পার্টনার হিসেবে ছিল টোটাল প্লাস। মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক ইত্তেফাক, এনটিভি ও জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম। ওয়্যারড্রোব পার্টনার হিসেবে ছিল উইনার।