টেন্ডুলকারকে নির্বাচনী প্রচারনায় নামাতে চায় কংগ্রেস

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ২০০তম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট খেকে অবসর নেয়ার ঘোষনা দিয়েছেন বিশ্ব সেরা ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। পেশাদার ক্রিকেট থেকে অবসর নেয়ার পর মধ্য প্রদেশের আসন্ন সাধারন নির্বাচনে টেন্ডুলকারকে নির্বাচনী প্রচারনায় নামাতে চায় ভারতের ক্ষমতাসীন কংগ্রেস। স্থানীয় গনমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মধ্য প্রদেশের আসন্ন সাধারন নির্বাচনের জন্য ‘স্টার ক্যাম্পেইনার’ হিসাবে কংগ্রেসের সংক্ষিপ্ত তালিকায় টেন্ডুলকারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়, যতিরাধা সিনধিয়া বিষয়টি নিয়ে টেন্ডুলকারের সঙ্গে কথা বলবেন। তবে প্রচারণায় নামবেন কিনা সে বিষয়ে লিটল মাস্টারের পক্ষ থেকে কোন নিশ্চয়তা দেয়া হয়নি বলেও রিপোর্টে উলে¬খ করা হয়। কংগ্রেস চাচ্ছে এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় সাধারন নির্বাচনে তাদের (কংগ্রেস) হয়ে মধ্য প্রদেশে নির্বাচনী প্রচারনায় নামুক ৪০ বছর বয়সী টেন্ডুলকার। উল্লেখ্য, সক্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব এবং ক্রিকেটার হিসাবে শচিনই প্রথম বিশিষ্ঠ নাগরিক কোটায় ২০১২ সালের ৩ জুন রাজ্য সভার সদস্য মনোনীত হন ।