বৈচিত্র্যের খোঁজে স্পর্শিয়া

মডেল পরিচয় ছাপিয়ে অর্চিতা স্পর্শিয়া অভিনয়েও নাম কুড়াচ্ছেন। বেশকিছু খণ্ডনাটক এবং টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে এর মধ্যেই নিজের সরব উপস্থিতির জানান দিচ্ছেন তিনি। অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘আমার সঙ্গে মানানসই যে কোন চরিত্রে অভিনয় করতে চাই। চিত্রনাট্যেও অভিনবত্ব ও বৈচিত্র্য থাকা চাই।’ সম্প্রতি স্পর্শিয়া অভিনয় করেছেন আতিক জামানের ‘মেয়েটি বাড়ি যাবে না’ শীর্ষক এক স্বল্পদৈর্ঘ্য টেলিফিল্মে। টেলিফিল্মটি রচনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী। এমটিভির ঈদ আয়োজন ‘ভালোবাসার গল্প’ সিরিজের ওই টেলিফিল্মে স্পর্শিয়া মিলি চরিত্রে রূপদান করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র। স্পর্শিয়া আরো দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নাটক দুটি হল অনিমেষ আইচের ‘বিন্দু বিসর্গ’ ও রেদওয়ান রনির ‘রেডিও চকোলেট রিলোডেড’। বিন্দু বিসর্গ নাটকে স্পর্শিয়া অভিনয় করেছেন পরিবারের ছোট মেয়ের ভূমিকায়। এতে দেখা যাবে, পারিবারিক নানা সমস্যা ও বিবাদ নিরসনে স্পর্শিয়া মুখ্য ভূমিকা পালন করেন। টিভি নাটকের অভিনেত্রী স্পর্শিয়া মডেলিংয়েও সমান ব্যস্ত। -বিডিনিউজ২৪ডটকম