দ্বিতীয় বিভাগ ফুটবলার দলবদল শুক্রবার শুরু

দ্বিতীয় বিভাগ ফুটবল খেলোয়াড়দের দলবদল শুক্রবার শুরু হচ্ছে। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খেলোয়াড় দলবদল চলবে। ফি ৫০০ টাকা। কমিশনে পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নভেম্বরেই লিগ শুরু হবে। আজ দ্বিতীয় বিভাগ লিগ কমিটির বৈঠক। সেখানে সিদ্ধান্ত হবে তারিখ। তবে ১৫ বা ২০ নভেম্বর খেলা মাঠে গড়ানোর পরিকল্পনা লিগ কমিটির। ১৫টি ক্লাব দ্বিতীয় বিভাগ লিগে খেলবে। দুই গ্রুপ ভাগ করে দেয়ার পর গ্রুপের শীর্ষ আট দল সুপার লিগে খেলবে। আর সর্বনিম্ন পয়েন্ট পাওয়া দুই গ্রুপের দুই দল রেলিগেশনে নেমে যাবে। সুপার লিগের শীর্ষ তিন দল প্রথম বিভাগে উন্নীত হবে। গত বছর দ্বিতীয় বিভাগের লিগ হয়েছিল আগের বছর, ২০১১ সালের লিগ। আর এবার ২০১৩ সালের লিগ আয়োজন করছে কমিটি। তাহলে ২০১২ সালের লিগটি কোথায় গেল ? এই কমিটির কর্মকর্তা বললেন সেশন জটে পড়ে হাওয়া হয়ে গেছে।