১৮ জামায়াত-শিবির কর্মী রিমান্ডে
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৩, ২১:৫৫
রাজধানীর মিরপুর থেকে আটক ২২ জামায়াত-শিবিরকর্মীর মধ্যে ১৮ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর ৪ জনের রিমান্ড ও জামিন উভয়ই না-মঞ্জুর করে আদালত। আটক ২২ জনের মধ্যে চারজন নারী ও ১৮জন পুরুষ।
গতকাল দুপুরে আটক ২২ জনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে ঢাকা মহানগর হাকিম মো. ইরফান উল্লাহ মফিজসহ ১৮ জনের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর ৪ নারীকর্মী ফাতেমা জহুরা, মোস্তারি জাহান, ফেরদৌস আরা ও জাকিয়া মাকসুদের রিমান্ড ও জামিন না-মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।