নোয়াখালী আগমনী ক্লাবের জার্সি ও লোগো উন্মোচন
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৩, ২১:৫৫
নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জেলা ফুটবল লিগে অংশ নিতে যাওয়া নোয়াখালী আগমনী ক্লাব আনুষ্ঠানিক ভাবে তাদের খেলোয়াড়দের পরিচিত করিয়ে দেয়ার পাশাপাশি জার্সি ও লোগো উন্মোচন করে।
গতকাল মঙ্গলবার স্থানীয় এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আগমনীর ফুটবল কোচ জাতীয় দলের সাবেক খেলোয়াড় মো. রিদনকে পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাবউদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ, ক্লাব সভাপতি তাউস মোহাম্মদ বেনী আমিন চৌধুরী, ক্লাবের উপদেষ্টা অধ্যাপক নিজামউদ্দিন পিন্টু ও সম্পাদক আশ্রাফউদ্দিন, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থায় সহসম্পাদক আহমেদ করিম লিটন ও যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন।