ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় বিভাগ ফুটবলে আমিরুলের হ্যাটট্রিক
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৩, ২১:৫৫
গতকাল ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দ্বিতীয় বিভাগ জেলা স্টেডিয়ামে গোরাই ইউনিয়ন পরিষদ ৬-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। হ্যাটট্রিকসহ চার গোল করেছেন আমিরুল, জগদিশ দুটি এবং ব্রাদার্সের রনি একটি গোল করেন।
নোয়াখালী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা ফুটবল লিগে আগমনী ক্লাব ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। বিজয়ী দলের রিপন, সেলন, রাশেদ এবং বিজিত দলের তাপস গোল করেন। ঝিনাইদহ স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা ফুটবল লিগে স্টেডিয়াম পাড়া ৩-০ গোলে কাঁঠালবাগান ফুটবল একাদশকে হারায়। সাব্বির ও ময়েজ গোল করেন।