বিএনপি নেতা টুকু ছয় দিনের রিমান্ডে

গাড়ি চাপা দিয়ে কর্তব্যরত পুলিশকে হত্যা চেষ্টার মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ ীয় কমিটির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন আহম্মেদ টুকুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ ীয় কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক মোঃ বাবুল হোসেন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চান। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. খোকা আসামিকে রিমান্ডে নেয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আসামির রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানিতে তারা বলেন, আমরা সবাই ওই দিন রাতে পল্টনে উপস্থিত ছিলাম। তেমন ধরনের কোন ঘটনা ঘটেনি। আগামী ২৫ অক্টোবর যাতে আমরা সমাবেশ করতে না পারি সে জন্যে এ ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে। প্রায় আধা ঘন্টা শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.আসাদুজ্জামান নুর এজলাস থেকে নেমে যান। পরে আদালতে পল্টন থানার প্রসিকিউশন পুলিশের উপ-পরিদর্শক গাফফারুল আলম জানান, জামিনের আবেদন নাকচ করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।