পাঁচ দলের ঘোষণা আসছে আজ
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৩, ২২:৪৭
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও ১৪ দল এবং বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বাইরে আজ বুধবার আরেকটি নতুন জোট পাঁচ দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে। অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ, ড. কামাল হোসেনের গণফোরাম, বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক-শ্রমিক-জনতা লীগ, আসম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য—এই সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত হয়েছে ‘পাঁচ দল’। আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিকাল ৪টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
জানা গেছে, যৌথ প্রস্তাবনায় বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থাপিত নির্দলীয় সরকারের রূপরেখাকে সমর্থন জানানো হবে।