মিরপুর উচ্চ বিদ্যালয়ের ১৮ শিক্ষকের ১ দিনের রিমান্ড মঞ্জুর
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৩, ২২:৪৮
সরকার উত্খাতের ষড়যন্ত্রের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় ন্যাশনাল মিরপুর উচ্চ বিদ্যালয়ের ১৮ শিক্ষকের প্রত্যেককে ১ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এরা হলেন আবদুল মফিজ, শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম, জিএম আবুল কালাম আকন্দ, শফিকুল ইসলাম, শাহআলম, শাহালম সরকার, আসাদুজ্জামান, মোশারফ হোসেন, মো. রেজাউল, রাশেদুল ইসলাম, দেলোয়ার হোসেন, এনামুল হক, মো. মাহাবুব, আবু সাঈদ, নুরুল ইসলাম, জাহিদুল হক ও মাসুম বিল্লাহ। একইসঙ্গে গ্রেপ্তার অপর ৪ শিক্ষিকার রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।