নারায়ণগঞ্জে রাতভর পুলিশি অভিযান

নারায়ণগঞ্জে বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পুলিশের সাঁড়াশি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ২৬ জন হচ্ছেন- জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ ীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক কাজী রুবায়েত হাসান ওরফে সায়েম, মহানগর কৃষক দলের সহ-সভাপতি সেলিম মিয়া, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি তুষার আহমেদ মিঠু, কুতুবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বিশ্বাস, কাশীপুর ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সভাপতি ইকবাল হোসেন, সদস্য ডালিম সরকার, ফাইজুল ইসলাম, সিদ্ধিরগঞ্জের বিএনপি কর্মী বিল্লাল হোসেন, সিদ্ধিরগঞ্জের জামায়াত কর্মী মাসুদ করিম, রাজীব হোসেন, বন্দরে ২৪ নং ওয়ার্ড জামায়াতের সদস্য মোকতার হোসেন, মোজাফফর হোসেন, বিএনপি কর্মী স্বপন মিয়া ও গিয়াসউদ্দিন, বন্দরে ২ নং ওয়ার্ড বিএনপির সমর্থক আসলাম, রূপগঞ্জের তারাবো যুবদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কাঞ্চন পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন বাদশা, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান মোল্লা, যুবদল নেতা খলিল মিয়া, মিন্টু, সোনারগাঁও থানা তরুণ দলের যুগ্ম সম্পাদক উজ্জল মিয়া, যুবদল কর্মী সোহেল রানা, কাঁচপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, জামায়াত নেতা গোলজার হোসেন ও পায়েল। এর আগে রাত ১১টা হতে নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তারে অভিযানে নামে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন। রাত ১১টার পর থেকে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানা পুলিশের অভিযান ছিল সবচেয়ে জোরদার।