সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকুন

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত দলের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সরকার পতনের আন্দোলনকে ‘উজ্জীবিত’ করতে ২৫ অক্টোবর নগরীর কাজীর দেউড়ি মোড়ে গণতন্ত্র মঞ্চ স্থাপন করার ঘোষণা দেন। গতকাল মঙ্গলবার নগরীর কাজীর দেউড়ি মোড়ে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর যুবদলের সভাপতি কাজী বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বেগম রোজী কবির, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, নগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ, যুবদল নেতা মো. শাহেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।