টাঙ্গাইলে ৪৮ ঘন্টা ট্রাক ধর্মঘট শেষ
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৩, ২২:৫৭
টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়াকে ডিবি পুলিশ কর্তৃক মারধরের প্রতিবাদে ও দোষী পুলিশ সদস্যের বিচারের দাবিতে ইউনিয়নের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘট পালন কর্মসূচি গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। এ সময় জেলায় ট্রাক, ট্যাংক লরী, কাভার্ড ভ্যান, পিকআপ, মিনি ট্রাক চলাচল করেনি।
টাঙ্গাইল জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোবহান মিয়া জানান, তাদের দাবি পূরণ না হওয়ায় টাঙ্গাইলে সব ধরনের পরিবহন আগামী ৭২ ঘন্টা অথবা অনির্দিষ্টকালের জন্য টাঙ্গাইলে চলাচল বন্ধ রাখা হতে পারে। মঙ্গলবার রাতেই শ্রমিক নেতৃবৃন্দের এক বৈঠকে এ সংক্রান্ত নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ট্রাক শ্রমিকদের সঙ্গে ডিবি’র কোন বিরোধ নেই। তাদের অভিযোগ সঠিক নয়।