মাইক্রোনেট ওয়্যারলেস ল্যান ইউএসবি অ্যাডাপ্টার

গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে মাইক্রোনেট ব্র্যান্ডের এসপি৯০৭এনএস মডেলের নতুন ওয়্যারলেস ল্যান ইউএসবি অ্যাডাপ্টার। ইউএসবি ২.০ এবং ১.১ ইন্টারফেস সমর্থিত ক্ষুদ্রাকৃতির এই ল্যান অ্যাডাপ্টারকে যেকোনো পিসিতে সংযুক্ত করা যায়। এটি আইট্রিপলই ৮০২.১১বি/জি/এন স্ট্যান্ডার্ড এবং ২.৪ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ডে সর্বোচ্চ ১৫০ এমবিপিএস গতিতে কাজ করে। এটি মিমো প্রযুক্তি, ডব্লিউইপি, ডব্লিউপিএ, ডব্লিউপিএ২ এনক্রিপশন সমর্থন করে। মূল্য ১,৫০০ টাকা। ফোন :০১৯১৫৪৭৬৩৫৩, ৯১৮৩২৯১।