গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

ঘোড়দৌড় বা ঘোড়ার গাড়িতে ব্যবহারের জন্য প্রায়শই ঘোড়ার খুড়ে একধরনের ধাতব নাল লাগানো হয়। ইংরেজিতে ‘হর্সশু’ পরিচিত এই সামগ্রীটি কখনোই ঘোড়ার খুড়ের চাইতে বড় হয় না। যদিও রেকর্ড বইয়ে নাম লেখানোর আশায় এই ‘হর্সশু’এরই সবচেয়ে বড় সংস্করণটি তৈরি করার কীর্তি দেখায় আমেরিকার ইলিনয়েস অঙ্গরাজ্যের মার্টিনসিভল এগ্রিকালচারাল ফেয়ার কর্তৃপক্ষ। স্থানীয়দের কাছে ঐতিহ্য ও সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত এই হর্সশু’র বৃহত্তম সংস্করণটির উচ্চতা ছিল ১.৫৬ মিটার (৫ ফুট ১.৪২ ইঞ্চি) এবং পার্শ্বে এটি ছিল ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)।