জোকস
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৩, ১৮:৪৭
দীর্ঘদিন চিকিত্সা করার পর তিন পাগলকে নিয়ে বসেছেন চিকিত্সক।
চিকিত্সক :বলো তো, ৩ কে ৩ দিয়ে গুণ করলে কত হয়?
প্রথম পাগল :৩৯৮।
হতাশ চিকিত্সক দ্বিতীয় জনকেও একই প্রশ্ন করলেন।
দ্বিতীয় পাগল :মঙ্গলবার
হতাশ হয়ে চিকিত্সক তৃতীয় জনকেও একই প্রশ্ন করলেন।
তৃতীয় পাগল :৯
:ভেরি গুড! এবার বলো তো, তুমি এটা কীভাবে বের করলে?! খুশি হয়ে বললেন চিকিত্সক।
তৃতীয় পাগল :খুবই সহজ! ৩৯৮ থেকে মঙ্গলবার বিয়োগ করেছি!
অনেক বলে কয়ে একটি গোয়েন্দা সংস্থায় চাকরি নিলেন এক সর্দারজি। প্রথম মাসেই তার ওপর দায়িত্ব পড়ল চোরকারবারিদের একটি দলকে গোপনে অনুসরণ করার। বিষয়টির অগ্রগতি সম্পর্কে জানতে একদিন সর্দারকে ডেকে পাঠালেন গোয়েন্দা বিভাগের প্রধান।
গোয়েন্দাপ্রধান :চোরাকারবারিদের অনুসরণ করে তুমি কি হোটেল স্টারে গিয়েছিলে?
সর্দারজি :অবশ্যই, স্যার!
গোয়েন্দাপ্রধান :ওরা তোমাকে চিনে ফেলেনি তো?
সর্দারজি :অসম্ভব, স্যার। আমি ছদ্মবেশ নিয়ে হোটেলের ভেতরে ঢুকে গেছি।
গোয়েন্দাপ্রধান :কিসের ছদ্মবেশে গিয়েছিলে?
সর্দারজি :স্যার, ভিক্ষুকের ছদ্মবেশে।
গোয়েন্দাপ্রধান :কী?! হোটেল স্টারের মতো একটা জায়গায় তুমি ভিক্ষুকের ছদ্মবেশে গিয়েছ? তোমাকে তো ভেতরে ঢুকতেই দেওয়ার কথা না!
সর্দারজি :হা হা! স্যার কি আমাকে অত বোকা ভেবেছেন? জানতাম, ঢুকতে দেবে না। সে জন্য আগে থেকেই গলায় পরিচয়পত্রটা ঝুলিয়ে রেখেছিলাম!