আবারও মা হচ্ছেন ন্যান্সি

আবারও মা হতে চলেছেন কণ্ঠশিল্পী ন্যান্সি। চিকিত্সকের মতে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই ন্যান্সির কোলজুড়ে নতুন অতিথির আগমন ঘটবে। আর নতুন সন্তানকে স্বাগতমের উদ্দেশ্যে এরইমধ্যে মিডিয়ার অনেক কাজ কমিয়ে দিয়েছেন তিনি। উল্লেখ্য, এটি ন্যান্সির দ্বিতীয় সন্তান হলেও দ্বিতীয় সংসারের প্রথম সন্তান।