‘শোলে থ্রিডি’ নিয়ে ব্যস্ত অমিতাভ-ধর্মেন্দ্র

বলিউডের এ যাবত্কালের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে এখনও ‘শোলে’কেই ধরা হয়। ভারতে হয়তো এমন কাউকে খুঁজে পাওয়া দুস্কর হবে, যিনি ‘শোলে’ দেখেননি। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া বচ্চন ও আমজাদ খান। জয়, ভীরু, বাসন্তী ও গাব্বার সিংয়ের চরিত্রগুলো এখনও বেশ আলোচিত। এবার সেই ছবির থ্রিডি সংস্করণ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রমেশ শিপ্পি। আর ঘোষণা দিতে দেরি, ত্রিমাত্রিক সংস্করণের ক্যাম্পেইনে অংশ নিতে দেরি করছেন না ছবিটির দুই মুখ্য অভিনেতা অমিতাভ-ধর্মেন্দ্র। তারা এরইমধ্যে সমস্ত পরিকল্পনা সাজিয়েছেন, কীভাবে শোলে থ্রিডির প্রচারণার কাজ করা হবে।