বরিশাল অফিস
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে বরিশালে দুই প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে জরিমানা প্রদান করা হয়েছে। রবিবার মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
অভিযান পরিচালনাকালে আসিফ ফুড প্রোডাক্টের মালিক আসলাম হাওলাদার এবং কর্মকার স্টোরের মালিক নিত্যানন্দ কর্মকারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে এই জরিমানা করা হয়।