অনার্স কোর্সে গার্মেন্ট শিল্পে উজ্জ্বল ক্যারিয়ার

বর্তমান চাকরির বাজারে ক্যারিয়ার বিবেচনায় গুরুত্ব পাচ্ছে কর্মমুখি শিক্ষা। কর্মমুখি শিক্ষায় সৃষ্টিশীল বিষয়ে চার বছর মেয়াদি অনার্স কোর্স সম্পন্ন করার মাধ্যমে শিক্ষার্থীরা পাচ্ছেন ক্যারিয়ার গড়ার সুযোগ। এসব বিষয়ের মধ্যে ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে কোর্স সম্পন্ন করে গার্মেন্ট শিল্পে উজ্জ্বল ক্যারিয়ার গড়েছেন অনেকে। এ ছাড়া ইন্টেরিয়র ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনে কোর্স সম্পন্ন করেও সুযোগ রয়েছে ক্যারিয়ার গড়ার। ঢাকার ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন সৃষ্টিশীল বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি অনার্স কোর্স। আরও রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিপ্লোমা কোর্স করার সুযোগ। এখানে ভর্তিতে মেধাবী শিক্ষার্থীদের রেজাল্টের ওপর কোর্স ফিতে রয়েছে ছাড়। কোর্স শেষে চাকরির ব্যবস্থাসহ রয়েছে পুর্ণাঙ্গ সুযোগ-সুবিধা। রয়েছে হোস্টেল সুবিধা এবং চাকরিজীবী শিক্ষার্থীদের জন্য আলাদা শিফটে ক্লাসের সুযোগ। ০১৯২১৬৬৮৯৯৯, ০১৭৬২৩৭৫২৯৯, ৯৬১১৭৬৫ নম্বরে ফোন করে এসব বিষয়ে পড়ালেখা এবং ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বিএসসি অনার্স ও ডিপ্লোমা কোর্স :ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি), অ্যাপারেল ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (এমটি), নিটওয়্যার ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (কেএমটি), ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও গ্রাফিক্স ডিজাইন—এসব বিষয়ে অনার্স ও ডিপ্লোমা কোর্স রয়েছে এনআইডিতে। এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স সার্টিফিকেট দেওয়া হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যাল্যায়েন্স বিভাগের মাধ্যমে ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে থাকে এনআইডি। কেন পড়বেন এসব বিষয়ে :অন্যান্য বিষয়ে ডিগ্রি নেওয়ার পর চাকরির নিশ্চয়তা না থাকলেও এসব বিষয়ে পড়ে ক্যারিয়ার গড়ার সুযোগ বেশি। আর দেশে টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের আকারের কারণেই এসব বিষয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা গতানুগতিক বিষয়ের চাইতে বেশি। এনআইডিতে কেন পড়বেন :চাকরির বাজারে এনআইডি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের চাহিদা রয়েছে। এখানকার দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, শিক্ষার উপযোগী পরিবেশ ও প্রয়োজনীয় উপকরণ, ভর্তিতে বিশেষ কোটা প্রতিষ্ঠানটিকে অন্যান্যদের চাইতে এগিয়ে রাখছে। যোগাযোগ :৩৮/১, রোড-২, ধানমন্ডি, (রাইফেলস স্কয়ারের বিপরীতে), ঢাকা।