ঝিনাইদহ সদর হাসপাতালে পাঁচ দালালের জেল-জরিমানা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৫ দালালকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. হাসনাত এ দণ্ডাদেশ দেন। দণ্ডিতরা হলো- সদর উপজেলার আড়পাড়া গ্রামের সজল মালিতা, পূর্ব নারায়ণপুর গ্রামের জামিরুল ইসলাম, দুর্গাপুর গ্রামের রানা, কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের সুজন হোসেন ও সদর উপজেলার ধোপাবিলা গ্রামের সানাউল্লাহ।