প্রাইম ব্যাংক জেলা ফুটবলের খবর

ফরিদপুরে শেখ জামাল স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জেলা ফুটবলে গতকাল বিকালে বিশ্ব জাকের মঞ্জিল ৩-১ গোলে সবুজ সেনা ক্লাবকে হারিয়েছে। বিজয়ি দলের লাকি, মাহফুজ, লিটন এবং বিজিত দলের মাসুম গোল করেন। নোয়াখালি জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সানরাইজ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে শহীদ জিয়া স্মৃতি সংসদকে হারিয়েছে। বিজয়ি দলের সজিব ও রিপন এবং বিজিত দলের মিঠুন গোল করেন। ঠাঁকুরগাঁওয়ে দ্বিতীয় বিভাগ জেলা ফুটবল লিগে পল্লী বীর স্পোর্টিং ক্লাব ১-১ গোলে ড্র করেছে ইউনাইটেড ক্লাবের সাথে। ২২ মিনিটে বাবুলের গোলে ইউনাইটেড ক্লাব এগিয়ে ছিল। ৭৭ মিনিটে মহসিনের গোলে হার থেকে রক্ষা পায় পল্লী বীর স্পোর্টিং ক্লাব।