ফোন টাওয়ারের যন্ত্রাংশ চুরি চক্রের হোতা গ্রেফতার

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

গোয়ালন্দে ফোন কোম্পানির টাওয়ারের মূল্যবান যন্ত্রাংশ চুরি চক্রের অন্যতম হোতা বিটু শেখকে শনিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন মুঠোফোন টাওয়ার থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরি করতো।