নিরীক্ষাধর্মী চরিত্রে অভিনয় করতে চান শশী

বাণিজ্যিক সিনেমায় অভিনয় করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন শারমিন জোহা শশী। তরুণ নির্মাতা নাঈম রেদওয়ান পরিচালিত নতুন একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। এ বিষয়ে শশী বলেন, ‘আমি সবসময়ই বাণিজ্যিক সিনেমায় অভিনয় করতে চেয়েছি। আমার সঙ্গে মানানসই যে কোন চরিত্রে অভিনয় করতে চাই। নির্মাতা রেদওয়ানের সিনেমার ব্যাপারে কথা চলছে। সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি।’ শশী মনে করেন, ভালো অভিনেত্রী হতে গেলে পড়াশোনা করতে হয়। তাই নিরীক্ষাধর্মী চরিত্রে অভিনয় করতে চান তিনি। বিজ্ঞাপনচিত্র প্রসঙ্গে শশী জানান, নিয়মিতই বিজ্ঞাপনচিত্রে কাজের প্রস্তাব পেলেও পণ্য ও চিত্রনাট্য বিবেচনায় সেসব ফিরিয়ে দিচ্ছেন। তবে ভালো পণ্য ও নির্মাতা পেলে বিজ্ঞাপনেও কাজ করতে চান তিনি। -বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম