বিএফইউজের কল্যাণ তহবিলে প্রধানমন্ত্রীর ৩০ লাখ টাকা অনুদান
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৪৩
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সাংবাদিক কল্যাণ তহবিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৩০ লাখ টাকার অনুদানের একটি চেক মঙ্গলবার সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লে¬খ্য, প্রধানমন্ত্রী ইতিপূর্বে এই অনুদান প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে’র এক সভায় প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের ৩০ লাখ টাকার চেকটি হস্তান্তর করেন বিএফইউজে’র বিদায়ী সভাপতি ও প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
অপরদিকে একইদিন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নব-নির্বাচিত নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করে। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে নতুন ও বিদায়ী কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
দায়িত্ব হস্তান্তরকালীন যৌথ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ও প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
এরপর নতুন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নব-নির্বাচিত সভাপতি মনজুরুল আহসান বুলবুল। সভা পরিচালনা করেন মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া।