বটিয়াঘাটায় নিখোঁজ তিন ব্যক্তির কঙ্কাল উদ্ধার

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা

বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে তিন হত্যা মামলার আসামি মতিয়ার রহমান মল্লিক রবিবার গ্রেফতার হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ আহমেদ কবির জানান, বালিয়াডাঙ্গা গ্রামে আযম ফকিরের বাড়ির পেছনের বাগানে মাটি খুঁড়ে তিনটি কঙ্কাল উদ্ধার হয়। গ্রেফতার মতিয়ার হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এর আগে রূপসার ইলাইপুর গ্রাম থেকে গ্রেফতার ইলিয়াজ মল্লিক আদালতে ৯ জনকে হত্যার কথা স্বীকার করে। তবে এ পর্যন্ত গর্ত খুঁড়ে উদ্ধার করা হয় ইমরান খান, গোলাম মোস্তফা গাজী ও আব্দুর রহিমের কঙ্কাল।

বটিয়াঘাটা থানার ওসি রবিউল কবির বলেন, দু-এক দিনের মধ্যেই অন্য কঙ্কালগুলো উদ্ধার এবং মামলার মূল রহস্য উদ্ঘাটন হবে। পুলিশের ধারণা, হত্যার পর আযম কিডনি, হার্ট, চোখসহ গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যাঙ্গ বিক্রি করত।