কানাডা প্রবাসী ছাত্র নিহত

দুষ্কৃতকারীর গাড়ি চাপায় নিভে গেলো কানাডা প্রবাসী মেধাবী বাংলাদেশি ছাত্র রাফসানের প্রাণ। ২২ বছর বয়সী রাফসান ইউনিভার্সিটি অব টরন্টোর বিবিএর ছাত্র। সে পরিবারের সঙ্গে টরন্টোর কেনেডি রোড এলাকায় বসবাস করতো। রাফসানকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় পুলিশ রবিবার ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, গভীর রাতে কেনেডি রোডে এক ট্যাক্সি ড্রাইভারের সর্বস্ব ছিনিয়ে পিকআপ ট্রাকে করে পালিয়ে যাওয়ার সময় রাফসানকে চাপা দেয় ওই দুষ্কৃতকারী। উল্লেখ্য, পরিবারের সাথে মাত্র চার বছর বয়সে বাংলাদেশ থেকে কানাডায় আসে রাফসান।