বেসরকারি মেডিক্যালে ভর্তি অনিশ্চিত

চলতি বছরে মেডিক্যালে ভর্তি পরীক্ষা গত বছরের নিয়মেই হয়েছে। এদিকে বেসরকারি মেডিক্যালে এখনো ভর্তির কোনো সিদ্ধান্ত হয়নি। অনেকেই ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ভালো নম্বর পাওয়া জিপিএ-৫ না থাকায় মেরিট স্কোর কমে যাওয়ার ফলে ভর্তির আবেদন করতে পারবে না। যা অনেক ছাত্র-ছাত্রীর হতাশার কারণ হবে। এ অবস্থায় গত বছরের চেয়ে কিছু কম অথবা গত বছরের সমান এমবিবিএস ১১০ এবং ডেন্টালে ১০৫ রেখে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. রফিকুল ইসলাম, ১৭ই/৪, পূর্ব নয়াটোলা, মগবাজার, ঢাকা