পিপিআর রোগে ১০ ছাগলের মৃত্যু

উপজেলার সর্বত্রই ছাগলের পিপিআর রোগ মহামারী আকার ধারণ করেছে। ইতোমধ্যেই ১০টি ছাগল মারা গেছে। শত শত ছাগল আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানা গেছে, গত কয়েকদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ছাগলের পিপিআর রোগ দেখা দেয়ায় এ রোগ মহামারী আকার ধারণ করেছে। বিশেষ করে চরাঞ্চলে এ রোগের প্রার্দূভাব ব্যাপক হারে দেখা দিয়েছে। এ নিয়ে ছাগল পালনকারী সাধারণ মানুষ দুশ্চিন্তায় পড়েছেন। উত্তর মরুয়াদহ গ্রামের আজাহার মাস্টারের ছাগল খামারে পর্যায়ক্রমে ১০টি ছাগল পিপিআর রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এ ব্যাপারে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জানান, প্রতিবছর এ সময় এই রোগ হয়ে থাকে। তবে আগাম প্রতিরোধক টিকা দিলে এ রোগে আক্রান্ত হওয়ার আশংকা থাকে না।