ভাই নিহতের ঘটনায় ২ ভাইসহ গ্রেপ্তার ৩

জমি সংক্রান্ত বিরোধে গত ২৪ আগস্ট কয়েক ভাই মিলে কুপিয়ে হত্যা করে মেঝ ভাই শাজাহান তালুকদারকে। এ মামলায় শিবচর থানা পুলিশের একটি দল গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে ছোট ভাই জুয়েল তালুকদারকে কেরানীগঞ্জের কদমতলী ও বড় ভাই রব তালুকদার ও সহযোগী রমি তালুকদারকে গাজীপুরের জিরানী বাজার থেকে গ্রেফতার করেন। শিবচর থানার ওসি একেএম মাসুদ বলেন, গ্রেফতারকৃতরাই হত্যাকাণ্ডের মূল হোতা।