আখাউড়ায় যুবকের লাশ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

আখাউড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় আক্কাছ মিয়া নামের এক যুবকের লাশ রবিবার সকালে পুলিশ উদ্ধার করে। নিহত আক্কাছ মিয়া হলেন উপজেলা নিলাখাদ গ্রামের সহিদ মিয়ার ছেলে।

আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুল আমিন বলেন, পারিবারিক কলহের জেরে রবিবার ভোর ৪টার দিকে আক্কাছ মিয়া তার নিজ ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়।