মহেশপুরে অস্ত্র ও গুলিসহ আটক এক

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার ভোররাতে উপজেলার সলেমানপুর গ্রাম থেকে বাঘাডাঙ্গা পূর্বপাড়ার মতিয়ার রহমানের ছেলে হবিবর রহমানকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, উপজেলার সলেমানপুর গ্রামে অস্ত্র কেনাবেচা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় হবিবর রহমানকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত হবিবরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।