সিরিয়ায় বন্দুকধারীদের লক্ষ্য গর্ভবতী মহিলা!

বিশ্বে যুদ্ধের সময় সাধারণত দেখা যায়, নারী-শিশুদের লক্ষ্য করে হামলা চালানো। এতে প্রতিপক্ষকে সহজেই পর্যুদস্ত করা যায় বলে মনে করা হয়। সিরিয়ার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে। গত প্রায় তিন বছর ধরে সরকার-বিরোধী লড়াই চলছে। দেশটিতে জানমালের ক্ষতির পরিমাণ অনেক। দেশটিতে অজ্ঞাত বন্দুকধারীরা গর্ভবতী মহিলা, শিশুদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সিরিয়ার উত্তরাঞ্চলের ডেভিড নট নামের এক ব্রিটিশ ডাক্তার জানিয়েছেন, এক গর্ভবতী মহিলাকে গুলি করা হয়েছে। তার শিশুর মাথায় গুলি করা হয়েছে। বাচ্চাটি মারা গেছে; কিন্তু মহিলাটি বেঁচে গেছেন। তিনি জানান, অনেক হাসপাতালেই এরকম দেখা যাচ্ছে। সাধারণত সাত, আট এবং নয় মাসের গর্ভবতী মহিলাকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে নট জানান। তিনি বলেন, এর মাধ্যমে তারা বিরোধী পক্ষের উপর মানসিকভাবে চাপ সৃষ্টি করছেন। -সিএনএন।