চট্টগ্রামে দুই ছিনতাইকারী গ্রেফতার

 চট্টগ্রাম অফিস

নগরীর সদরঘাট পূর্ব মাদারবাড়ী এলাকা থেকে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে এলাকার ইব্রাহিমের পুত্র মো. ইমরান প্রকাশ সজল (২০) ও শিশু মিয়ার পুত্র মো.কাউছার (২০)।

সদরঘাট থানার ওসি (তদন্ত) রুহুল আমিন জানান, তারা পেশাদার ছিনতাইকারী। সজলের বিরুদ্ধে থানায় ২টি মামলা রয়েছে। পথচারী ও রিকশা আরোহী যাত্রীদের ছুরির ভয় দেখিয়ে টাকা, মোবাইল সেট ও দামি জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা।