ত্রিমাত্রিক প্রিন্টিংয়ে আসছে এইচপি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ১৯:৫১
আগামী বছরেই ত্রিমাত্রিক প্রিন্টিংয়ের বাজারে প্রবেশ করবে এইচপি। প্রতিষ্ঠানটির সিইও মেগ হুইটম্যান সম্প্রতি এ কথা জানিয়েছেন। থাইল্যান্ডের একটি অনুষ্ঠানে মেগ বলেন, ত্রিমাত্রিক প্রিন্টিং নিয়ে তিনি অত্যন্ত উত্সাহী এবং এইচপিকেও এই বাজারে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছেন। এইচপি’র গবেষণাগারে ত্রিমাত্রিক প্রিন্টার তৈরিতে ব্যস্ত সময় কাটছে এবং আগামী বছরের মাঝামাঝি সময়ে এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানান তিনি। প্রিন্টারের বাজারে যেমন এইচপি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে স্থান দখল করে রেখেছে, ত্রিমাত্রিক প্রিন্টারেও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করছেন তিনি।