চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে গতকাল রবিবার পৃথক ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি জানায়, নগরীর মাঝিরঘাট এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. ইউনুছ (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। একটি ভবনে সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয় ইউনুছ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিত্সক মৃত ঘোষণা করে। নিহত ইউনুছ ভোলা জেলার শশীভূষণ থানার জাহানপুর গ্রামের আবদুল খালেকের পুত্র।
এদিকে, ফোজদাহাট বাইপাস মোড়ে পণ্যবাহী কাভার্ডভ্যান ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে মো. ইয়াছিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ইয়াছিন ফেনী জেলার সদর থানার বাতানিয়া গ্রামের কামাল হোসেনের পুত্র।