২০১৭ সালের নির্বাচনে হারবেন ওঁলান্দ

ফ্রান্সে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলান্দ হেরে যাবেন। বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপে এমন তথ্যই বেরিয়ে এসেছে। ২০১২ সালের মে মাসে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন ওঁলান্দ। কিন্তু এরপর দেশে বেকারত্ব বেড়ে যাওয়া, উচ্চমাত্রায় কর আরোপের কারণে ক্ষোভ, সরকারের মধ্যে বিভক্তি এবং ওলান্দের দল তার জনপ্রিয়তাকে সর্বনিম্ন পর্যায়ে ঠেলে দিয়েছে। দৈনিক লা ফিগারো এবং এলসিপি টেলিভিশন চ্যানেলের চালানো এই জরিপে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারী ৭৬ শতাংশ বলেন- ওঁলান্দকে তাদের এমন একজন মনে হয়নি যিনি তার প্রতিজ্ঞা রক্ষা করবেন। আর ৬৮ শতাংশ তাকে উপযুক্তই মনে করে না। ২১-২২ অক্টোবর চালানো এই জরিপে ৫৪ শতাংশ অংশগ্রহণকারীর বিশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভলসই ২০১৭ সালের নির্বাচনে ডানপন্থি দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন।