বিনোদন প্রতিদিন চয়েজ

সম্পূর্ণ নজরুল

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং সৃষ্টিকর্মকে ঘিরে একুশে টেলিভিশনে প্রচার হচ্ছে ‘সম্পূর্ণ নজরুল’ নামের ধারাবাহিক অনুষ্ঠান। এটি প্রতি শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হচ্ছে। অনুষ্ঠানটিতে যেমন কবির জীবনের নানা দিক উঠে আসে, তেমনি নতুন আঙ্গিকে তার সৃষ্টি এবং রাজনৈতিক দর্শনকেও তুলে ধরা হয়। আজ প্রচার হবে অনুষ্ঠানটির সপ্তম পর্ব। এ পর্বে কাজী নজরুল ইসলামের জীবন দর্শনের ব্যপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে। অনুষ্ঠানটির পরিকল্পনা, গবেষণা, গ্রন্থনা এবং উপস্থানা করেছেন ইরশাদ আহমেদ শাহীন। সার্বিক ব্যবস্থাপনায় নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন।