জিয়ানগরে দুঃস্থ কল্যাণ সংস্থার উঠান বৈঠক

জিয়ানগর উপজেলার সদর ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার নারী নেত্রী শাহিদা সেলিমের বাড়িতে জাতীয় পার্টি (জেপি) ও দুঃস্থ কল্যাণ সংস্থার এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপজেলা সভানেত্রী শারমিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপি’র আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন। বিশেষ অতিথি সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি জেপি’র যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, কাওছার হোসেন দুলাল, মিজানুর রহমান, মোবারক সিকদার, প্রভাষক মাহফুজুর রহমান, দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, পাড়েরহাটের নারী নেত্রী সুলতানা রাজীয়া, বালিপাড়া ইউনিয়ন সভানেত্রী আমেনা বেগম, অফিস কর্মকর্তা আহসানুল কবির ও ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে বক্তারা জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে নারী নেত্রীদের কাজ করার আহ্বান জানান।