রংপুরে ২০ টাকার জন্য যুবকের কব্জি কর্তন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২১:১৭
রংপুর মহানগরীর ২৬ নং ওয়ার্ডের বাবুপাড়া রেলবস্তি এলাকায় গত মঙ্গলবার মাত্র ২০ টাকার জন্য রফিকুল ইসলাম (২৮) নামে এক যুবকের দু’হাতের কব্জি কেটে দিয়েছে প্রতিপক্ষরা।
জানা যায়, গত কয়েকদিন আগে প্রতিবেশী এক যুবকের কাছ থেকে ২০ টাকা ধার নেয় রফিকুল। টাকা সময় মতো পরিশোধ না করায় ওই যুবক ও তার সঙ্গীরা রফিকুলের বাড়িতে গিয়ে তাকে আটক করে রাম দা দিয়ে তার দু’হাতের কব্জি কেটে দেয়। পরে তার চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।