বেনাপোল থেকে ৩ তরুণী উদ্ধার

ভারতে পাচারকালে বেনাপোল-যশোর সড়কের নাভারণ এলাকা থেকে গত বুধবার রাতে ৩ তরুণীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। পাচারের সাথে জড়িত পাচারকারী ইয়াসমিন আক্তার মিতু নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, ঢাকার খিলক্ষেত এলাকার শাকিলা নাসরিন মিতু, মিরপুর এলাকার কাকলী বেগম ও ডালিয়া খাতুন। তরুণীদের সাথে থাকা মিরপুর এলাকার জাহাঙ্গীর আলম, তৌফিকুল ইসলাম এবং কায়ুম ইসলামকেও এ সময় আটক করা হয়।