দাগনভূঞায় আদম বেপারীকে পিটিয়ে পুলিশে সোপর্দ

দাগনভূঞায় আদম বেপারীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে গত বুধবার। জানা যায়, উপজেলার চন্ডিপুর গ্রামের একই বাড়ির আবুল বাশার সুমনকে (৩০) লিবিয়া যাওয়ার জন্য ২ লক্ষ টাকা দেয় হারুনুর রশিদ। দীর্ঘদিন যাবত্ ওই আদম ব্যাপারী হারুনকে বিদেশ না পাঠিয়ে টালবাহানা করে। গত বুধবার সুমন ঢাকা যাওয়ার জন্য দুধমুখা ড্রিম লাইন কাউন্টারে আসলে হারুন টাকার জন্য চাপ সৃষ্টি করে। এসময় সুমন উত্তেজিত হয়ে এলোপাতাড়ি হারুনকে মারতে থাকলে বাজারের অন্য ব্যবসায়ীরা হারুনকে রক্ষার জন্য এগিয়ে আসলে তাদের উপরও চড়াও হয় সুমন। ঘটনাস্থলে স্থানীয় জনতা একত্রিত হয়ে ওই আদম বেপারীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করে। থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই আদম বেপারীকে থানায় নিয়ে আসে। থানার এএসআই আব্দুল আজিজ জানান, উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।