জামালপুরে স্কুল ফিডিং প্রোগ্রাম উদ্বোধন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২১:২১
ইসলামপুরে বিশ্ব খাদ্য সংস্থার স্কুল মিল ফিডিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ আফছারুল আমীন বলেন-দেশের শিশুদের মেধা গড়তে হলে প্রতিদিন দুপুরে প্রতিটি শিশুকে
পুষ্টিকর খাবার খাইয়ে প্রতিটি শিশুকে মেধা বিকাশ ঘটাতে হবে এমনকি স্কুলগামী করতে হবে। তাহলেই কেবল জাতিকে শতভাগ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা সম্ভব হবে। বুধবার ব্র্যাক ব্যবস্থাপনায় উপজেলার দক্ষিন চিনাডুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। জামালপুরের জেলা প্রশাসক দেলওয়ার হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষামন্ত্রী ডাঃ আফসারুল আমীন। উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, অষ্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রীক উইল ক্লর্ক, বিশ্ব খাদ্য সংস্থার কান্ট্রি ডাইরেক্টর ক্রিষ্টিয়া রেডার ও স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণলয়ের সচিব কাজী আকতার হোসেন, মহা—পরিচালক শ্যামল কান্তি ঘোষ, ব্র্যাক কো-অর্ডিনেটর ড. আমিরা আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ. বারী মন্ডল প্রমুখ।