উইজডেনের সর্বকালের সেরা বিশ্ব একাদশ

অধিনায়ক ব্র্যাডম্যানের টেস্ট দলে কেবল টেন্ডুলকার ও আকরাম

ক্রিকেট বাইবেল খ্যাত উইজডেনের সর্বকালের সেরা বিশ্ব টেস্ট একাদশে ঠাঁই পেয়েছেন এশিয়ার মাত্র দুই খেলোয়াড় ভারতের শচিন টেন্ডুলকার এবং পাকিস্তানের ওয়াসিম আকরাম। স্বপ্নের এ দলটির অধিনায়ক হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান। যদিও ব্র্যাডম্যান তার সর্বশেষ টেস্টটি খেলেছিলেন ১৯৪৮ সালে। কিন্তু তার আগে-পরে আর কোন ব্যাটসম্যান এই অজির ব্যাটিং গড়ের ধারে-কাছে আসতে পারেননি। উইজডেন কর্তৃপক্ষ তাদের বিখ্যাত ক্রিকেটার্স অ্যালামনাকের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই স্বপ্নের দল ঘোষণা করে। ডব্লি¬উ জি গ্রেস ও ইংল্যান্ডের চার ক্রিকেটারসহ এ দলে রয়েছেন গ্যারি সোবার্স, ভিভিয়ান রিচার্ডস এবং শেন ওয়ার্ন। উইকেট রক্ষক হিসাবে জায়গা পেয়েছেন অ্যালান নট। দল : জ্যাক হবস (ইংল্যান্ড, ১৯০৮-১৯৩০), ডব্লিউ জি গ্রেস (ইংল্যান্ড, ১৮৮০-১৮৯৯), ডি ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া, ১৯২৮-১৯৪৮-অধিনায়ক), শচিন টেন্ডুলকার (ভারত, ১৯৮৯-২০১৩), ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ, ১৯৭৪-১৯৯১), গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ, ১৯৫৪-১৯৭৪), অ্যালান নট (ইংল্যান্ড, ১৯৬৭-১৯৮১-উইকেটরক্ষক), ওয়াসিম আকরাম (পাকিস্তান, ১৯৮৫-২০০২), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া, ১৯৯২-২০০৭), ম্যালকম মার্শাল (ওয়েস্ট ইন্ডিজ, ১৯৭৮-১৯৯১), সিডনি বার্নেস (ইংল্যান্ড, ১৯০১-১৯১৪)। —বাসস