ফরিদপুরে মোহামেডানের বড় জয়
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২১:৪৮
ফরিদপুরে শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে গতকাল মোহামেডান ৬-০ গোলে হারিয়েছে লক্ষ্মীপুর যুব সংঘকে। হ্যাটট্রিক করেছেন রাজিব। ম্যাচের অন্য গোলগুলো করেন দীপ্ত, নাহিদ এবং বিজয়।
নোয়াখালী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা ফুটবল লিগে নোয়াখালী ফুটবল একাডেমী ৪-০ গোলে জাগরণী সংসদকে হারিয়েছে। তৈয়ব, সনি, জাহাঙ্গির ও ফরহাদ গোল করেন। ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দ্বিতীয় বিভাগ জেলা ফুটবলে গতকাল হাজিপাড়া স্পোর্টিং ক্লাব ও বারুনাগাঁও ক্লাব ১-১ গোলে ড্র করেছে।