শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ সমীপে

আমি কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের ছাত্রী। আমাদের সৃজনশীল ধারায় প্রশ্নপদ্ধতি চালু হওয়ার ফলে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান প্রত্যেক বিষয়ে বহুনির্বাচনী অংশে ৩৫ করে নম্বর রয়েছে। এই বহুনির্বাচনী অংশের উত্তর করার জন্য শুধু একটি উত্তরপত্র (ওএমআর) দেয়া হয়। কিন্তু কোনো ফেরতযোগ্য বাড়তি কাগজ (লুজশিট) দেয়া হয় না, যেখানে আমরা খসড়া করতে পারি। যার ফলে বাধ্য হয়ে অনেকেই প্রশ্নপত্রেই খোঁচাখুঁচি করে থাকে। তাই আমাদের প্রশ্নপত্র পরিচ্ছন্ন রাখা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা দেয়ার স্বার্থে ফেরতযোগ্য অতিরিক্ত কাগজ (লুজশিট) প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তানিয়া আফরোজ দ্বাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট, স্যাপার কলেজ