সৈয়দ হকের চম্পাবতী মঞ্চায়ন আজ

কবি জসিম উদ্দীনের লেখা থেকে জনপ্রিয় তিন চরিত্রকে নিয়ে সৈয়দ শামসুল হক লিখেছেন নাটক ‘চম্পাবতী’। নাটকটি মঞ্চে পরিবেশনার জন্য প্রযোজনা করছে দক্ষিণ এশীয় সংস্কৃতি চর্চা কেন্দ্র সাধনা। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ শুক্রবার। নারী প্রধান নাটকটি বেদেকন্যা চম্পা, নির্যাতিত গৃহবধূ মালেকা ও কিশোরী আসমানিকে নিয়ে সাজানো হয়েছে। এর নাটক নির্দেশনা দিয়েছেন শামিম হাসান। নৃত্য নির্দেশনায় সাব্বির আহমেদ খান, সঙ্গীত পরিচালনায় জাহিদুল কবির লিটন এবং সঙ্গীতায়োজনে দুর্বাদল চট্টোপাধ্যায় ও নির্ঝর চৌধুরী রয়েছেন। জীবনের দুর্দশার সঙ্গে লড়াই করার শক্তি এবং সাহসের গল্প ‘চম্পাবতী’। গল্পের মাধ্যমে আরও তুলে ধরা হয়েছে বাংলার গ্রামীণ জীবন ও নারীর প্রতি বঞ্চনার কথা। -বিডি নিউজ ২৪ডটকম