থ্রিজির লাইসেন্স ফি জমা দিল টেলিটক

বাণিজ্যিকভাবে থ্রিজি প্রযুক্তির সেবা দিতে লাইসেন্স ফি বাবদ ১০ কোটি টাকা জমা দিয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক। বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোসের কাছে ফি হস্তান্তর করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, বিটিআরসির লিগ্যাল কমিশনার আবদুস সামাদ, টেলিটকের মহাব্যবস্থাপক ফারুক আহমেদ, কোম্পানি সচিব মো. আনসার আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।